Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

BN DESK
03 September 2026, 03:52 PM পড়তে ১ মিনিট

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় সৈয়দপুর শহরের বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর ভজেপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আগুনে ছয়টি পরিবারের ১১টি আধাপাকা টিনসেড ঘর, অর্থ, চাল, আসবাবপত্রসহ ২০ লাখ টাকার বেশি মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

খোঁজ নিয়ে জানা যায়, রাতে এলাকার শফিকুল ইসলামের ভাড়াটিয়া বিধবা আসমা বেগমের শয়ন কক্ষ থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহুূর্তেই আগুন পাশে থাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আসমা বেগম ছাড়াও শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম ও মোকছেদুল ইসলামের ১১টি আধাপাকা টিনসেড ঘর এবং ঘরে থাকা সবকিছুই ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. আবু হাশেম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

এদিকে, আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর সাবেক কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন এবং পৌর ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় শাহীন ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে কাপড় ও অর্থ বিতরণ করেন। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শুকনা খাবার ও কম্বল প্রদানের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি তালিকা তৈরি হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার