Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছে ৩ লাখ ৬৯ হাজার ৫২ টাকা

BN DESK
04 September 2026, 12:39 AM পড়তে ১ মিনিট
মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছে ৩ লাখ ৬৯ হাজার ৫২ টাকা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে শহরের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছে ৩ লাখ ৬৯ হাজার ৫২ টাকা পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে হিউম্যানিটি বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যরা ওই ব্যক্তিকে গোসল করাতে গিয়ে তার কাছ থেকে ওই পরিমাণ টাকা উদ্ধার করেছেন। এসময় তার কাছে থাকা বস্তায় (গাট্টি) জমির একাধিক দলিল দস্তাবেজও পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ে ও বাণিজ্যিক প্রধান শহর সৈয়দপুরের বিভিন্ন এলাকায় রয়েছে অনেক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিবর্গ। এদের মধ্যে কেউ কেউ শহরের যত্রতত্র চলাফেরা করেন। আবার কেউ বা একটি নির্দিষ্ট এলাকায় অবস্থান নিয়ে থাকেন। এসব মানসিক ভারসাম্যহীন মানুষের একজন হচ্ছেন আব্দুল গণী (৬৫)। তিনি দীর্ঘদিন যাবৎ শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জামে মসজিদের সামনে কিংবা জিআরপি ক্যান্টিন এলাকায় অবস্থান করে আসছেন।

গতকাল শনিবার বিকেল আনুমানিক ৪ টার দিকে আব্দুল গণী নামের ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গোসল করানোর উদ্যোগ নেয় হিউম্যানিটি বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যরা। রংপুর বিভাগ এলাকায় মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে কাজ করা এই সংগঠনের সদস্যরা তার কাছে গিয়ে পরনে থাকা ময়লা, অপরিচ্ছন্ন ও নোংরা পোশাক খোলার চেষ্টা করেন।

এ সময় তার পরনে থাকা শার্টের হাতা, কলার ও শার্টের বিভিন্ন জায়গায় মোড়ানো অবস্থায় অনেক টাকা দেখতে পাওয়া যায়। আর তার সাথে থাকা বস্তা থেকে বিপুল পরিমাণ এক হাজার, পাঁচশত, একশত টাকার নোট ও কয়েন পাওয়া যায়। পরে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করেন। টাকাগুলো বর্তমানে সৈয়দপুর থানায় গচ্ছিত রয়েছে।

সৈয়দপুর থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন শহরের একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে উল্লেখিত পরিমাণ টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের সন্ধান পাওয়া গেলে উদ্ধার হওয়া টাকাগুলোসহ তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছে ৩ লাখ ৬৯ হাজার ৫২ টাকা

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার