Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর সৈয়দপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

BN DESK
04 September 2026, 01:11 AM পড়তে ১ মিনিট
নীলফামারীর সৈয়দপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ও ৩৮৫ পিস নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের কয়ানিজপাড়া ঈদগাহ সংলগ্ন উত্তর পাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-কয়ানিজপাড়া হযরত খান লেনের সোলেমানের ছেলে মো. ফারুক(৪৫) এবং তার স্ত্রী মুক্তা (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানকালে মো. ফারুক ও তার স্ত্রী মুক্তাকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮৫ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয়ের ৬৫ হাজার ৭৯০টাকা, মাদক পরিবহণে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১৩৫ সিসি’র একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফইম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আজ শুক্রবার (৩০ মে) আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে সৈয়দপুর থানার তিনটি ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় একটি মামলা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর সৈয়দপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার