Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর সৈয়দপুর শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু

BN DESK
04 October 2025, 09:58 PM পড়তে ১ মিনিট
নীলফামারীর সৈয়দপুর শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু হয়েছে। এতদিন রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ থাকা সৈয়দপুর শহরের ৬৩০ মিটার দৈর্ঘ্যের সড়ক দুইটির সংস্কার কাজ বন্ধ থাকলেও বর্তমানে সড়ক সংস্কার কাজ দ্রুতগতিতে চলছে।

এরমধ্যে নিরিবিলি হোটেল থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বাকি ৪৮০ মিটার এবং নতুন বাবুপাড়া কলিম মোড় থেকে জামে মসজিদ মোড় পর্যন্ত ৯০ মিটার সড়কের কার্পেটিং করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১০ নভেম্বরের মধ্যে কাজ শেষ করা হবে। যদিও কাজের সময়সীমা রয়েছে ডিসেম্বর পর্যন্ত।

জানা যায়, চলতি বছরের জুলাই মাসের প্রথম দিকে সড়কের সংস্কারের কাজ শুরু হলেও মদিনা মোড় থেকে নিরিবিলি হোটেল পর্যন্ত ৬০ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ শেষের পরপরই শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। ফলে মাঝপথে সড়কটির সংস্কার কাজ বন্ধ হয়ে পড়ে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর নির্দেশে সড়কের বাকি অংশের সংস্কার কাজ পুনরায় শুরু করে রোমানা এন্টারপ্রাইজ এন্ড নির্মাতা কুশলী নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সংস্কারে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৬৭ লাখ ৪৮ হাজার টাকা।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকী বলেন, কাজের গুণগত মান নিয়ে যাতে কোন প্রশ্ন না উঠে সে জন্য ঠিকাদারি প্রতিতষ্ঠানকে শিডিউল মোতাবেক কাজ করতে বলা হয়েছে। কাজের মান বজায় রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর সৈয়দপুর শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু

B
BN DESK | 04 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার