Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নূর মোহাম্মদ মণ্ডলের জামিন নামঞ্জুর

BN DESK
04 September 2026, 02:59 AM পড়তে ১ মিনিট
নূর মোহাম্মদ মণ্ডলের জামিন নামঞ্জুর

রংপুর প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডলের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নূর মোহাম্মদ মণ্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে দুইবার এমপি এবং তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুর থেকে তার বিরুদ্ধে ২০২০ সালের ডিসেম্বরে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় একটি মামলা করা হয়। দুদকের আইনজীবী একেএম হারুন উর রশীদ জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে চলতি বছরের ৯ মার্চ দুদক আইনে অবৈধ সম্পদ অর্জনের মামলায় নুর মোহাম্মদের আটটি ব্যাংক হিসাব জব্দ করে, তার মালিকানাধীন বিনোদন কেন্দ্রসহ ৩১৩০.৭৩ একর জমি এবং আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত।

নূর মোহাম্মদ মণ্ডল ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাসুর অধ্যাপক আব্দুল ওয়াহেদ কানু মিয়াকে পরাজিত করেন। এরপর ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে পরাজিত করে আবারও জাপার ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি ছেড়ে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেখ হাসিনার কাছে হেরে যান। ২০১৪ সালে শেখ হাসিনার ভাসুরের ছেলে একেএম ছায়াদত হোসেন বকুলকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর ২০১৮ সালে বিএনপি ত্যাগ করে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়লাভ করেন নূর মোহাম্মদ।

এলাকা: রংপুর পীরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নূর মোহাম্মদ মণ্ডলের জামিন নামঞ্জুর

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার