Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেশার টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে আগুন

BN DESK
06 October 2025, 05:35 AM পড়তে ১ মিনিট
নেশার টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে আগুন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে শ্বশুর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বসতঘরের আসবাবপত্রসহ পালিত ২টি গরু ও ৫টি ছাগল পুড়ে মারা গেছে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শফিকুল ইসলাম নামের এক প্রতিবেশীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আগুন নেভাতে গিয়ে বাম হাতে গুরুতর দগ্ধ হন। অভিযুক্ত যুবকের নাম মো. কাবুল মিয়া। তিনি বৈরাতী গ্রামের ৩নং ওয়ার্ডের আহের আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকাসক্ত কাবুল মিয়া পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। স্ত্রী ও শাশুড়ির কাছে প্রায়ই নেশার টাকা চাইতেন। টাকা না দিলে তিনি গালাগালি, মারধরসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। আগেরদিন গত সোমবার সকালে স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তিনি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

গত সোমবার ভোররাতে স্ত্রী মমতা বেগম ও শাশুড়ি রহিমা বেগম ঘুমিয়ে পড়লে কাবুল মিয়া বাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি আশপাশের বাড়ির বৈদ্যুতিক মোটরের সংযোগ কেটে দেন। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী জানান, অভিযুক্তের স্ত্রী মমতা বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্ততি চলছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নেশার টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে আগুন

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার