Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোবেলের বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী 

BN DESK
31 August 2026, 09:15 PM পড়তে ১ মিনিট
নোবেলের বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী 

বিনোদন ডেস্ক : ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানার মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন। 

এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। আর জামিনের দিনই জানা গেল নোবেলের নতুন সংসারে আসতে চলেছে মেহমান! মঙ্গলবার (২৪ জুন) আদালতে খোশ মেজাজে কড়া নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল। এর কিছুক্ষণ পরই উপস্থিত হন তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। কাঠগড়ায় নোবেলের কাছে যান তিনি। নিজেদের মধ্যে হাসিখুশিভাবে আলাপ করেন বেশ কিছুক্ষণ। এরপর আদালতের বিচারকাজ শুরু হলে প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকেন বিচারক।

এদিকে, এর আগে নোবেল বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। সম্প্রতিকে সালসাবিল গণমাধম্যকে জানান, তিনি দেশের বাইরে রয়েছেন। নোবেলের বিষয়ে জানান তাদের এখনো বিচ্ছেদ হয়নি। নোবেলের বিষয়ে আজ বুধবার তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে লেখা রয়েছে, এক ব্যাক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে-খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!

এই পোস্টে শেষ বাক্যটি তিনি স্পষ্টতই নোবেলকে নিয়ে বলেছেন, কেননা নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এছাড়াও তিনি যখন দেশের বাইরে ছিলেন তখনই নোবেলের বিয়ের বিষয়ে আদালতের নির্দেশনা শোনেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নোবেলের বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী 

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার