Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

BN DESK
10 October 2025, 12:28 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নোয়াখালীর মাইজদী স্টেশন সংলগ্ন পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত সুমন বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মাইজদী স্টেশনের পূর্ব পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ দেখতে পায় । স্থানীয়দের ধারণা কাজ করার সময় হঠাৎ করেই তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার দেহ বিদ্যুতের পিলারে ঝুলে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

 এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার