Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে জমিজমা সংক্রান্ত বিরোধে অবরুদ্ধ এক পরিবার

BN DESK
10 October 2025, 09:55 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ের আটোয়ারীতে জমিজমা সংক্রান্ত বিরোধে অবরুদ্ধ এক পরিবার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জমিজমা সংক্রান্ত এক বিরোধের জের ধরে প্রতিপক্ষের শোয়ার ঘরের সামনে টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার তোড়িয়া ইউনিয়ন পূর্ব নিতুপাড়া গ্রামের। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনো সুরাহা পাননি ভুক্তভোগী সালিম উদ্দীন। তিনি ওই এলাকার তসলিম উদ্দীনের ছেলে।

জানা গেছে, ওই গ্রামের মৃত খোরশেদের ছেলে হালিম উদ্দীন ও রইসুলের সাথে সালিম উদ্দীনের বসতভিটা জমির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ব্যাপারে স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান কয়েক দফা শালিস বৈঠক করেও কোন সুরাহা না হওয়ায় উভয়পক্ষের মধ্যে বিরোধ চরমে ওঠে। এ অবস্থায় একপর্যায় জুলাই মাসে সালিম উদ্দীনের রান্না ঘরের সামনে টিনের বেড়া দেয় প্রতিপক্ষ হালিম উদ্দীন।

পরে যার যার জমির কাগজপত্র নিয়ে শালিসে বসার শর্তে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের হস্তক্ষেপে ওই বেড়া সরিয়ে ফেলা হয় বলে জানা গেছে। কিন্তু পরবর্তীতে শালিসে বসার দেরি হলে আবারো সালিম উদ্দিনের বাড়ির শোয়ার ঘরের বারান্দার চারপাশে টিনের বেড়া দেন হালিম উদ্দীন।

এ অবস্থায় গত প্রায় ১৫ দিন ধরে বাড়ি থেকে বের হওয়ারও পথটি বন্ধ হয়ে গেছে সালিমদের। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের আটোয়ারীতে জমিজমা সংক্রান্ত বিরোধে অবরুদ্ধ এক পরিবার

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার