Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে নেভি কোম্পানির সেলসম্যানের মরদেহ উদ্ধার

BN DESK
07 September 2026, 02:41 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ের আটোয়ারীতে নেভি কোম্পানির সেলসম্যানের মরদেহ উদ্ধার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বিপুল(৩০) নামে নেভি কোম্পানির এক সেলসম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার ছোটদাপ গ্রামের আটোয়ারী-মোলানী গ্রামীণ সড়কের বিএম কলেজ সংলগ্ন ভুট্টাক্ষেতের পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, বিপুল উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারী গ্রামের রবিলাল মেম্বারের ছেলে। সে দীর্ঘদিন ঢাকায় চাকরি করতো। দুই মাস আগে গ্রামের বাড়িতে চলে আসে এবং ২০/২৫ দিন আগে নেভি কোম্পানিতে সেলসম্যানের চাকরি নেয়। প্রতিদিনের মতো বিপুল গত মঙ্গলবার সকালে কাজে বেড়িয়েছিলেন। কিন্তু ওইদিন রাত ১০টা অবধি বাড়ি না ফেরায় পরিবারের লোক তাকে খোঁজাখুঁজি করেন।

পরে মোবাইলের সর্বশেষ লোকেশন অনুযায়ী অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে রাতেই আটোয়ারী থানায় সাধারণ ডায়েরি করতে আসেন স্বজনরা। পরে থানা থেকে সকালে আসার কথা বলা হয়। এ ঘটনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটোয়ারী থানা পুলিশ বিপুল নামের ওই ব্যক্তিকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

মৃতদেহের ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের আটোয়ারীতে নেভি কোম্পানির সেলসম্যানের মরদেহ উদ্ধার

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার