Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক কারবারিসহ চার জুয়াড়ি আটক

BN DESK
03 September 2026, 04:30 PM পড়তে ১ মিনিট

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিসহ চার জুয়াড়িকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেল থেকে রাত অবধি চলানো অভিযানে নেতৃত্ব দেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: মতিয়ার রহমান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলারমেলা বাজার থেকে সাজ্জাদ হোসেন বাদল(৩২) নামের এক মাদক কারবারিকে চল্লিশ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। বাদল দিনাজপুরের বিরামপুর উপজেলার আমাইল এলাকার জনৈক মজিবর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, আটক বাদল বোদা মাষ্টার পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছিল।

অপরদিকে একই দিন রাতে পুলিশ অপর এক অভিযানে চার জুয়াড়িকে জুয়ার খেলার আলামতসহ আটক করে। আটককৃত জুয়াড়িরা হলো- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পরদেশীপাড়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে একরামুল হক(৩৩), রুহিয়া মন্ডলাদাম এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে আশরাফুল আলম(৪৮), বালিয়াডাঙ্গীর ধুকুরঝাড়ি গ্রামের মৃত আবু সাঈদের ছেলে রায়হান ওরফে সাইফল্লাহ(৩২) ও আটোয়ারী উপজেলার বামনকুমার গ্রামের মৃত মঙ্গল উদ্দীনের ছেলে পলাশ হোসেন(৩০)।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: মতিয়ার রহমান ২টি অভিযানে এক মাদক কারবারিসহ চার জুয়াড়ি আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃত মাদক কারবারি ও জুয়াড়িদের নামে থানায় পৃথক পৃথক মামলা রুজু করে আজ শনিবার (১১ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক কারবারিসহ চার জুয়াড়ি আটক

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার