Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ

BN DESK
10 October 2025, 06:17 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পঞ্চগড়ের দুটি পৃথক সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ মোট ২৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পুশইন হওয়া ব্যক্তিদের পঞ্চগড় সদর থানা ও বোদা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতের আধারে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ৫ শিশু ,৬ নারী,  ও ৬ জন পুরুষসহ মোট ১৭ জনকে পুশইন করে বিএসএফ। পরে সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বোদা থানায় হস্তান্তর করেন।

অন্যদিকে, প্রায় একই সময়ে সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে ২ নারী, ৩ শিশু ও ২ জন পুরুষসহ আরও ৭ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। তাদেরও সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি, পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা জানান, তারা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খেজুরবাড়িয়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘ ১০ বছর ধরে ভারতের দিল্লিতে ভাঙারির কাজ করতেন। গত ৬ জুলাই দিল্লি পুলিশ তাদের গ্রেফতার করে এবং বুধবার রাতে বিমানযোগে এনে গভীর রাতে সীমান্তে ঠেলে দেয় বিএসএফ।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের প্রকৃত পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘বিজিবি ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে। তাদের ঠিকানা যাচাই-বাছাই চলছে। সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকা: পঞ্চগড়
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার