Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা

BN DESK
10 October 2025, 12:54 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি :  পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় এক শিশু সদনে বিতরণ করা হয়। আজ বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২ টায় পৌর সদরের দেবীগঞ্জ বাজারের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান।

অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে প্রদীপ রায় নামে এক মৎস্য ব্যবসায়ীকে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ ধারায় অপরাধ করায় ৫ ধারা অনুযায়ী  এক হাজার টাকা জরিমানা এবং বিক্রির জন্য রাখা ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ দেবীগঞ্জ শিশু সদনে বিতরণ করা হয়।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দন্ডনীয় অপরাধ। জাটকা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা এবং ১৭ কেজি মাছ জব্দ করা হয়েছে।

জনস্বার্থে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম এবং দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার