Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

BN DESK
03 September 2026, 11:26 PM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পৌর সদরের দেবীগঞ্জ বাজারের মৎস্য আড়তে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

এ সময় ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় দু’টি এতিমখানায় বিতরণ করা হয়। জানা যায়, অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তাপস রায় নামে এক মৎস্য ব্যবসায়ীকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুই হাজার টাকা জরিমানা এবং বিক্রির জন্য রাখা ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ দেবীগঞ্জ শিশু সদন এবং আলহেরা এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন এবং দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার