Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় মা নিহত

BN DESK
03 September 2026, 12:24 AM পড়তে ১ মিনিট

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে অসুস্থ শিশুকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বীথি আক্তার(৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার ছেলে আব্দুর রহমান(৩) গুরুতর আহত হয়। গত শুক্রবার রাত ১১টায় দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত বীথি দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যান চালক জাহিদুল ইসলামের স্ত্রী।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় মা নিহত

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার