দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে বালুবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে সমেশ চন্দ্র বর্মন(৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টায় দেবীগঞ্জ পৌরসভার পাকড়িতলা এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে মদিনা কোল্ড স্টোরেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটনহারী আরাজী এলাকার হরি কিশোর বর্মনের ছেলে এবং পৌর শহরের মায়ের হাসি স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় গতকাল রোববার দিবাগত রাতেই মামলা দায়ের হয়েছে।