Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

BN DESK
10 October 2025, 09:20 PM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সোনাহার বাজারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

 দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান এবং মো. মিজানুর রহমান।

জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ এবং প্যাকেজিংয়ের মানদণ্ড না থাকায় ভ্রাম্যমাণ আদালত ভাই ভাই বেকারি মালিক বেলাল হোসেনকে ১০ হাজার টাকা এবং আহনাফ আইসক্রিম কারখানা মালিক হেমায়েত উল ইসলাম তপুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার