Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাদশা হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

BN DESK
04 September 2026, 12:38 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাদশা হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচিত বাদশা মিয়া হত্যা মামলার প্রধান আসামি রুহুল আমিন (৩০) ও দ্বিতীয় আসামি রবিন ইসলামকে (২৫) পলাতক অবস্থায় টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন মাটিকাটা বালুরঘাট এলাকা থেকে এই দুই আসামিকে আটক করা হয়। আসামিরা উভয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ডাকুয়াপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৩ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামে চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১৫ জুন দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে বাদশা মিয়ার বাড়িতে ঢুকে ধারালো বাঁশিলা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরদিন গত ১৬ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে গত ১৬ জুন দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং যৌথ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। পরে তাদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, আসামিদের থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাদশা হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার