Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

BN DESK
02 April 2026, 07:35 PM পড়তে ১ মিনিট

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার বিকেলে গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমন্ডল এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানে ২৯ কেজি ওজনের, ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় খগেরহাট (বিনয়পুর) এলাকার সুজন মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সইকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে, সে উদ্ধারকৃত এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার