Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের বোদায় ভারসাম্যহীন কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর

BN DESK
20 August 2024, 07:15 PM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ের বোদায় ভারসাম্যহীন কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা থানা পুলিশ মানসিক ভারসাম্যহীন কিশোর রাব্বিকে (১৬) তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

গত ১৬ আগস্ট উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের এলাকায় উদ্দেশ্যেবিহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন মানসিক ভারসাম্যহীন কিশোর মোঃ রাবিকে বোদা থানার হেফাজতে দেন। জিজ্ঞাসাবাদে সে গ্রামের নাম বলতে পারে না।

সে রংপুর অঞ্চলের ভাষায় কথা বলে। কিশোরটিকে তার পরিবারের জিম্মায় প্রদানের জন্য ফেসবুকে পোস্ট করা হয়। উক্ত পোস্ট দেখে মানসিক ভারসাম্যহীন কিশোরের ভাই, চাচা সহ তার আত্মীয়-স্বজন বোদা থানায় যোগাযোগ করেন।

কিশোরটি লোকজন গতকাল সোমবার বোদা থানায় হাজির হয়ে তাদের জিম্মায় গ্রহণ করে নিয়ে যান বলে বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাাম্মেল হক নিশ্চিত করেন। রাব্বির বাবার নাম বাবলু, মাতার নাম রেহানা, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের বোদায় ভারসাম্যহীন কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর

B
BN DESK | 20 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার