Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২

BN DESK
03 September 2026, 05:49 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মৈত্রী চা কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও জগদল বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫)। আহতরা একই উপজেলার চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয়রা জানান, ইজিবাইকে চড়ে নিহত ও আহতরা পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন।  যাওয়ার পথে হ্যালিপ্যাড এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌছালে বিপরীত দিক থেকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দেয়। গুরুতর আহত হন ৫ জন। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহমদ ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছেন। এছাড়া আহত সাদেকুল ও প্রিয়াকে হাসপাতালেই ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার