Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

BN DESK
04 September 2026, 12:48 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

মফস্বল ডেস্ক : পঞ্চগড় সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় নদী ও পুকুরে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এবং পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় এসব ঘটনা ঘটে। মৃতরা হলেন-ঢাকার মোহাম্মদপুর এলাকার আব্দুর রহিমের ছেলে এসএসসি পরীক্ষার্থী তাওসিফ আল মাহমুদ (১৬) ও পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার মো. মাসুমের ১৮ মাস বয়সী মিনহাজ ইসলাম। তাওসিফ মোহাম্মদপুর এলাকার ফয়জুর রহমান আইডিয়াল ইন্সটিটিউট থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর ইউপি চেয়ারম্যান আল ইমরান খান জানান, কুরবানির ঈদের দিন রাতে ঢাকায় মারা যান পঞ্চগড় সদর উপজেলার সাড়ে চার মাইল এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম, যিনি তাওসিফের নানা। পরে তার মরদেহ ঢাকা থেকে পঞ্চগড়ে এনে রোববার (৮ জুন) দুপুরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এরপর সোমবার দুপুরে নানা বাড়ি থেকে কিছু দূরে সন্ন্যাসীপাড়া এলাকার তালমা নদীতে বড় ভাই ও আত্মীয়দের সঙ্গে গোসল করতে যায় তাওসিফ। গোসলের একপর্যায়ে নদীতে বালি ও পাথর উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, তুলারডাঙ্গা এলাকায় নিজ বাড়ির উঠানে খেলছিল শিশু মিনহাজ। এসময় মা মালেকা বেগম বাসার কাজ করছিলেন। খেলতে খেলতে মিনহাজ বাড়ির বাইরে চলে যায়। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার ধারে হাঁটার সময় অসাবধানতাবশত পড়ে যায় সে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদের মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

B
BN DESK | 10 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার