Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন

BN DESK
03 September 2026, 11:36 PM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন

মফস্বল ডেস্ক : পঞ্চগড়ের সদর উপজেলায় খুনিয়া পাড়া ও অমরখানা সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়ন ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এরমধ্যে ৫ জন জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু। পরে নীলফামারী ৫৬ বিজিবির শিং রোড ও অমরখানা বিওপির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।আটকদের শনিবার (৫ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে ইউনিয়নের খুনিয়া পাড়া এলাকায় বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে বিজিবির শিংরোড বিওপি সদস্যরা তাদের আটক করে। এদিকে, রাতে একই ব্যাটালিয়নের অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার দিয়ে দুই নারী, এক পুরুষ ও দুই শিশুকে পুশইন করে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। পরে অমরখানা বিওপি সদস্যরা বাংলাদেশের আড়াই কিলোমিটার অভ্যন্তরে বোর্ড বাজার এলাকায় তাদের আটক করে। পরে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। আটকদের সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটকরা বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে নীলফামারি-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ বলেন, পুশইনে আটকদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, বিজিবির মাধ্যমে তাদের থানায় হস্তান্তর করা হলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হয়েছে।

এলাকা: পঞ্চগড়
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন

B
BN DESK | 05 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার