Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

BN DESK
03 September 2026, 05:10 PM পড়তে ১ মিনিট

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় সোলায়মান হক (৩৭) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার মিলগেট-দেবীগঞ্জ সড়কের আহামদনগর উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার দিকে তিনি পঞ্চগড় আদালতের কাজ শেষ করে মোটরসাইকেলে নিজ বাড়ি বোদা উপজেলার মাড়েয়া এলাকায় ফিরছিলেন। আহামদনগর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার