Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

BN DESK
17 March 2024, 06:03 PM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকার করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। আজ রোববার (১৭ মার্চ) সকালে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার লাউথুতি গ্রামের মো. মোজ্জামেল হক(৪৫) ও তার স্ত্রী মোছা. রওশন আরা বেগম (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রঞ্জু আহমেদ ও পরিদর্শক (অপারেশন) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রঞ্জু আহমেদ জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

B
BN DESK | 17 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার