Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড় দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক

BN DESK
10 October 2025, 08:39 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড় দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় অফিসের ভেতর থেকে চার দালালকে আটক করা হয়। আজ সোমবার (২৫ আগস্ট) বিকেল পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন। পরে আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ঘটনার পর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার ইকবাল হাসান বাদি হয়ে পঞ্চগড় সদর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করবেন বলে জানা গেছে। আটককৃতরা হলেন- পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার কোরবান আলী ও আব্দুল কাদের, সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের হাসিনুর রহমান ও চেকরমারী এলাকার সলেমান আলী।

দুদক সূত্রে জানা যায়, দুদকের এনফোর্সমেন্ট টিম দীর্ঘ সময় ছদ্মবেশে সেটেলমেন্ট অফিসে অবস্থান নিয়ে দালালদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং তাদের কথোপকথন রেকর্ড করে। দেখা যায়, দালালরা অফিসের ভেতরে কর্মচারী পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে সেবাগ্রহীতাদের সাথে প্রতারণা করে আসছিলেন। পরবর্তীতে পরিচয় প্রকাশ করে দুদক টিম চার দালালকে আটক করে।

পরে আটক ব্যক্তিদের উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার ইকবাল হোসেনের সামনে হাজির করা হয়। এসময় তিনি জানান, তাদের অনেকদিন ধরে সতর্ক করা হয়েছিল। তবুও তারা অফিসে কর্মচারীর ছদ্মবেশে থেকে প্রতারণা চালিয়ে আসছিলেন। এসময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ মারজি, সহকারী পরিচালক ইমরান হোসেন ও পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, দুদকের অভিযানে আটক চারজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে সবাই পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড় দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার