Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড় প্রেস ক্লাবে ১৪৪ ধারা জারি

BN DESK
04 September 2026, 01:10 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড় প্রেস ক্লাবে ১৪৪ ধারা জারি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় প্রেস ক্লাব ঘিরে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২ টা ৩০ মিনিটে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এই আদেশ জারি করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পঞ্চগড় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে এই আদেশ পড়ে শোনান এবং প্রেস ক্লাবের ভবন ও প্রধান ফটক সিলগালা করে দেয়া হয়। এ সময় পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান ও সেনাবাহিনী পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আগস্ট বিপ্লবের পর প্রেস ক্লাবের বহিরাগত কিছু সাংবাদিক প্রেস ক্লাব দখল করলে দুইপক্ষের মধ্যে সংকট চরম আকার ধারণ করে। সাংবাদিকদের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি কর্মসূচি চলতে থাকে। বুধবার রাতে একটি পক্ষ শহরের পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং আরেকটি পক্ষ করতোয়া সেতুর প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ করে।

এ সময় সড়কে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। এক পর্যায়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে সাংবাদিকদের দুটি পক্ষই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি দেয় এবং অবস্থান নেয়।  চলতে থাকে বাক বিতন্ডা।  দুইপক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। প্রেস ক্লাব এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, আইশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পঞ্চগড় প্রেস ক্লাব ও পঞ্চগড় শহরের চৌরঙ্গী থেকে জালাসী মোড় পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনসমাবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাইক বাজানো, সভা ও মিছিল পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা জরুরি সেবা প্রদানকারী সংস্থা যেমন: অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসক, ওষুধ সরবরাহকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রযোজ্য হবে না। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড় প্রেস ক্লাবে ১৪৪ ধারা জারি

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার