Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড় সাজাতে পুরাতন সিস্টেম ছুঁড়ে ফেলে নতুনভাবে গড়তে হবে : সারজিস আলম

BN DESK
09 February 2026, 07:27 PM পড়তে ১ মিনিট

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, পঞ্চগড় জেলাকে ঢেলে সাজানোর জন্য পুরাতন সিস্টেমকে ছুঁড়ে ফেলে নতুনভাবে গড়তে হবে।

এজন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে জামায়াত আমিরসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দের নিয়ে ন্যায় ও ইনসাফের রাজনীতি কায়েমসহ সঠিক পরিকল্পনার মাধ্যমে পঞ্চগড়ের সমস্যাগুলো সমাধান করা হবে।

সারজিস আলম বলেন, একটি বড় দলের প্রার্থী বিভিন্ন নির্বাচনি জনসভায় বলে বেড়ান ভালো ভিত্তি স্থাপন ছাড়া নাকি ভালো অবকাঠামো তৈরি করা যায় না। আমি ওই প্রার্থীকে সম্মানের সাথে বলতে চাই, আপনার ঘুনে ধরা সিস্টেম এখন আর কাজে লাগবে না।

কারণ ভিত্তি যতই ভালো করে স্থাপন করেন, যদি আপনার চারপাশের ডালপালা রোগে আর ঘুনে ধরা হয় তবে সেই ভিত্তি গড়েও কোন লাভ নেই। গত রোববার সন্ধ্যা ৭টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় বিশাল নির্বাচনি জনসভায় তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত সৈনিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সারজিস আলম আরও বলেন, পঞ্চগড় জেলা ও তেঁতুলিয়া উপজেলার গুটি কয়েক চাঁদাবাজ ও দুর্নীতিবাজ সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন অপকর্ম করে আসছে।

এদের মত নেতাকর্মী দলের মধ্যে রেখে আপনারা কোন ভিত্তি স্থাপন করতে চান; তা জনসাধারণ মানুষ বুঝে গেছে; আর এজন্য আগামী ১২ তারিখের নির্বাচনে জনসাধারণ আপনাদের লাল কার্ড দেখাবে।

তিনি বলেন, আমি পঞ্চগড়ে এমপি নির্বাচিত হলে তেঁতুলিয়া উপজেলার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা হবে। উন্নতমানের চিকিৎসাসেবা চালুসহ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অচিরেই চালু করা হবে। এজন্য শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন তিনি।

তেঁতুলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুর রহমানের সঞ্চালনায় নির্বাচনি জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন- জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মো. মুরশেদ তুহিন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শাহাজাহন মেম্বার, বাংলাদেশ ইসলামি ছাত্র-শিবিরের ফজলে রাব্বি, পঞ্চগড় জেলা এনসিপি’র আহবায়ক এড. জুলফিকার আলী নয়ন, জামায়াতের পঞ্চগড় জেলা আমির মাওলানা অধ্যাপক ইকবাল হোসাইন প্রমুখ। এরআগে বিশাল একটি নির্বাচনি মিছিল চৌরাস্তা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড় সাজাতে পুরাতন সিস্টেম ছুঁড়ে ফেলে নতুনভাবে গড়তে হবে : সারজিস আলম

B
BN DESK | 09 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার