Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড় সীমান্তে ৬টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

BN DESK
05 September 2026, 11:45 PM পড়তে ১ মিনিট

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সকালে উপজেলার বড়শশী ইউনিয়নে অভিযান পরিচালনা করে গরুগুলো আটক করা হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬-বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা নাউতরী এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে আনা মালিকবিহীন ছয়টি গরু আটক করা হয়। এ সকল গরুর বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

এ বিষয়ে নীলফামারী ৫৬-বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: পঞ্চগড় বোদা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড় সীমান্তে ৬টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

B
BN DESK | 06 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার