Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশইন

BN DESK
04 September 2026, 12:57 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশইন

মফস্বল ডেস্ক : পঞ্চগড় সদরের পৃথক দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশইন করা ৯ জনকে আটক করে গ্রামপুলিশ সদস্যরা। পরে তাদের ঘাগড়া বিওপি ক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, চাকলাহাট ইউনিয়নের ক্ষণিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশইন করা ১৭ জনকে আটক করে শিংরোড বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবি মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। ২৬ জনের মধ্যে ৮ পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। 

পুলিশ জানায়, আটককৃতরা ১০ থেকে ১৫ বছর ধরে ভারতের হরিয়ানায় কাজ করতেন। সম্প্রতি তাদের আটক করে পুলিশ বাগডোগরা বিমানবন্দরে এনে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়। বিএসএফ রাতের আঁধারে তাদের বাংলাদেশে পুশইন করে। আটককৃতদের বাড়ি কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। তাদের পরিচয় নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, বিজিবি নারী ও শিশুসহ ২৬ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা বাংলাদেশি কিনা তা নিশ্চিত করার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশইন

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার