Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালী কারাগার থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
09 October 2025, 11:32 AM পড়তে ১ মিনিট
পটুয়াখালী কারাগার থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে শাজিদুল ইসলাম (৪২) নামের এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে, বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ৭টায় রোল কলের সময় শাজিদুল ইসলামকে উপস্থিত না পেয়ে সহকর্মীরা খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান তারা। এসময় ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শাজিদুলকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম বলেন, ‘‘ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। কী কারণে আত্মহত্যা করতে পারেন, সে জন্য তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।’’

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘‘শাজিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে আমরা অবগত। তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পটুয়াখালী কারাগার থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার