Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পদ্মশ্রী পাচ্ছেন অশ্বিন

BN DESK
03 September 2026, 11:00 PM পড়তে ১ মিনিট
পদ্মশ্রী পাচ্ছেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক : ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। শনিবার পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট ১৩৯ জনের নাম প্রকাশ করেছে ভারত সরকার। ক্রিকেটারদের মধ্যে অশ্বিনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতিবছর এই সম্মাননা দিয়ে থাকে।

অশ্বিনের আগে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার এই সম্মাননা পেয়েছেন। সর্বশেষ ২০২৩ সালে পদ্মশ্রী পেয়েছিলেন গুরুচরণ সিং, ২০২০ সালে জহির খান আর ভারত জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর ২০১৯ সালে ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি ২০১৭ সালে পদ্মশ্রী পান। এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংরাও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।

৩৮ বছর বয়সী অশ্বিন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে তিন সংস্করণে মোট ২৮৭ ম্যাচ খেলেছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পদ্মশ্রী পাচ্ছেন অশ্বিন

B
BN DESK | 26 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার