Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচ ম্যাচ হারের পর জয় পেলো ধোনির চেন্নাই 

BN DESK
10 October 2025, 08:43 PM পড়তে ১ মিনিট
পাঁচ ম্যাচ হারের পর জয় পেলো ধোনির চেন্নাই 

স্পোর্টস ডেস্ক:  শুরুর ম্যাচে জয়। এরপর লাগাতার হার। আইপিএলে চেন্নাই সুপার কিংসের গল্পগুলো ছিল ব্যর্থতায় মোড়ানো। হুট করে নিয়মিত অধিনায়ক রিতুরাজের চোটে মাহেন্দ্র সিং ধোনির কাছে চলে আসে অধিনায়কত্বের দায়িত্ব। শুরুর ম্যাচে পরিকল্পনা করার সময় পাননি। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে দেখালেন কারিশমা। দলকে ঠিকঠাক নেতৃত্ব দিয়েছেন। নিজে পারফর্ম করেছেন। হয়েছেন ম্যাচের নায়ক। তাতে পাঁচ ম্যাচ পর চেন্নাই সুপার কিংস জয়ের মুখ দেখল।

সোমবার (১৪ এপ্রিল) লাখনউ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই। নিজেদের মাঠে লখনউ আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৬ রান করে। জবাবে চেন্নাই শেষ ওভারে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায়। চেন্নাইয়ের অধিনায়ক ধোনি ১১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। ৪ চার ও ১ ছক্কায় ২৩৬.৩৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করে শেষের সমীকরণ মিলিয়ে নেন ধোনি। তাকে সঙ্গ দিয়ে শিভাম দুবে ৩৭ বলে ৪৩ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। দুজন ২৮ বলে ৫৭ রান যোগ করে চেন্নাইকে জয়ের বন্দরে নিয়ে যান। এছাড়া শুরুতে রাচীন রাভীন্দ্র ২২ বলে ৩৭ এবং শাইক রাশিদ ১৯ বলে ২৭ রান করেন।   এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমে লক্ষ্য নাগালে রাখে চেন্নাই। লখনউয়ের দুই হার্ডহিটার ব্যাটসম্যানকে বেশিদূর যেতে দেননি তারা। মিচেল মার্শ ২৫ বলে ৩০ রানে থেমে যান। পুরানের ইনিংস থামে ৮ রানে।এদিন রান পেয়েছেন রিশভ পান্ত। ৪৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৬৩ রান করেন। আসরে তার প্রথম ফিফটিতে লখনউ লড়াকু পুঁজি পায়। শেষ দিকে আয়ুশ বাদানি ২২ ও আব্দুল সামাদ ২০ রান তুলে রাখেন অবদান।

বল হাতে চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন রাভীন্দ্রর জাদেজা ও মাথিশা পাথিরানা। ১টি করে উইকেট পান খলীল আহমেদ ও অনশুল কম্বোজ।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাঁচ ম্যাচ হারের পর জয় পেলো ধোনির চেন্নাই 

B
BN DESK | 15 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার