Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাওয়া গেছে সৌরভের বায়োপিকের নায়ক

BN DESK
03 September 2026, 10:58 PM পড়তে ১ মিনিট
পাওয়া গেছে সৌরভের বায়োপিকের নায়ক

স্পোর্টস ডেস্ক : শেষ চার বছর ধরেই শোনা যাচ্ছে, বলিউডে আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। ২০২১ সালে ভারতের সাবেক অধিনায়ক নিজেই ঘোষণা করেছিলেন সে কথা। কে হতে পারেন পর্দার সৌরভ, তা নিয়ে আলোচনা তখন থেকেই। রণবীর কাপুরকে পছন্দ ছিল ‘দাদা’র। তবে রণবীর রাজি হননি।

পরে শোনা যায়, আয়ুষ্মান খুরানা থাকতে পারেন লিড রোলে। সেও রাজি হয়নি। প্রসেনজিৎ ও যিশুর পক্ষ থেকেও আসেনি ইতিবাচক সাড়া। এবার ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, সৌরভের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন রাজকুমার রাও। ‘স্ত্রী টু’- সিনেমায় ঝড় তোলা রাজকুমার হবেন পর্দার মহারাজ। তার সঙ্গে কথাবার্তাও অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। অল্প সময়ের মধ্যে শ্যুটিং শুরু হতে পারে বলেও শোনা যাচ্ছে। রাজকুমারকে লিড চরিত্রে সৌরভসহ সবার পছন্দও হয়েছে। এখন রাজকুমার রাজি হলেই হয়!

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাওয়া গেছে সৌরভের বায়োপিকের নায়ক

B
BN DESK | 25 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার