Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানকে বাংলাওয়াশ করে ভারতকে টপকে গেল বাংলাদেশ

BN DESK
06 September 2026, 05:14 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর এবার সিলেট টেস্টেও পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ের ফলে আরও এক সুখবর পেয়ে গেছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও পাকিস্তানের পর ভারতকেও পেছনে ফেলেছে কোচ ফিল সিমন্সের শিষ্যরা।

সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল তালিকার আট নম্বরে। প্রথম টেস্ট জয়ের পর তারা উঠে এসেছিল ছয় নম্বরে। দ্বিতীয় টেস্ট জেতার পর ভারতকে পেছনে ফেলেছে দল। এখন তাদের অবস্থান তালিকার পঞ্চম স্থানে। ২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। দুটিতে জিতেছে, একটিতে হেরেছে এবং একটি ড্র হয়েছে। পয়েন্টের হিসেবে তাদের শতকরা ৫৮.৩৩। বাংলাদেশের পেছনে পড়া ভারতের পয়েন্ট এখন ৪৮.১৫। ৯ ম্যাচ শেষে তারা জিতেছে ৪ ম্যাচে, হেরেছেও ৪ ম্যাচে, ড্র করেছে ১টি ম্যাচে।  

তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে তাদের শতকরা পয়েন্ট ৮৭.৫০। এরপর আছে নিউজিল্যান্ড তিন টেস্টে ৭৭.৭৮ নিয়ে। চার টেস্টে ৭৫.০০ নিয়ে তৃতীয় দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টে ৬৬.৬৭ নিয়ে চতুর্থ শ্রীলঙ্কা। তারপরেই অবস্থান বাংলাদেশের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানকে বাংলাওয়াশ করে ভারতকে টপকে গেল বাংলাদেশ

B
BN DESK | 20 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার