Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

BN DESK
03 September 2026, 08:39 PM পড়তে ১ মিনিট
পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

রেজা হেনড্রিক্সের ১ম টি টোয়েন্টি সেঞ্চুরির দিনে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সায়েম আইয়ুবের ৯৮ রানের ইনিংসে ৫ উইকেটে ২০৬ রান করেছিল পাকিস্তান। কিন্তু হেনড্রিক্সের ব্যাটে ৩ বল আগে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা।

সেঞ্চুরিয়ানে আগে ব্যাটিং করতে নেমে ধিরস্থির শুরু করে পাকিস্তান। ১৩ বলে ১১ রান করে অধিনায়ক রিজওয়ান ফিরলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তবে বাবর আজমকে সাথে নিয়ে দলের ইনিংস মেরামত করেন সাইম আইয়ুব। ৩১ রান করে বাবর পরাস্থ হন লিন্ডের বলে। ১০৩ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।

শেষ পর্যন্ত আইয়ুবের অপরাজিত ৯৮ আর ইরফানের ৩০ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২০৬ রান করে পাকিস্তান। বড় স্কোর তাড়া করতে নেমে দলিয় ৬ রানে ওপেনার রায়ান রিকিলটনকে হারায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ২৯ বলে ফিফটি করার পর ৫৪ বলে ৯টি ছক্কা আর ৬টি চারের মারে শতক হাকান হেনড্রিক্স। ভ্যান ডার ডুসানও ৩৩ বলে ফিফটি তুলে নেন। এই দুই ব্যাটারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

B
BN DESK | 14 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার