Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

BN DESK
03 September 2026, 11:21 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: পঞ্চম দিন সকালে একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। তখনো একপ্রান্তে আগলে রাখছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ৬৮ তম ওভারে নোমান আলীর প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে পুরোপুরি পরাস্ত হলেন। বল গিয়ে আঘাত হানে তার প্যাডে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। আরেকটা সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ১৫০ বলে ৮৭ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।শান্তর বিদায়ের পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। যদিও মিরপুর টেস্ট বাঁচাতে বড় লিডের বিকল্প নেই। নবম ব্যাটার তাসকিন আহমেদের বিদায়ের পর ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। দুই ইনিংস মিলিয়ে লিড ২৬৭ রানের। অর্থাৎ জয়ের জন্য এখনো গোটা দুই সেশন ব্যাটিংয়ের সুযোগ পাবে পাকিস্তান। অবশ্য যদি আবহাওয়া অনুকূলে থাকে!

চতুর্থ দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে পাকিস্তানি ব্যাটার সালমান আগা বলছিলেন, ‘যদি ওরা আমাদের দুই সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য যাব।’ শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের প্রত্যাশার আশেপাশেই থামল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার