Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানি ক্রিকেটারকে ধাক্কা দিয়ে বড় শাস্তি পেলেন সাকিব

BN DESK
03 September 2026, 09:24 PM পড়তে ১ মিনিট
পাকিস্তানি ক্রিকেটারকে ধাক্কা দিয়ে বড় শাস্তি পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বিপিএলে রোববার খুলনা টাইগার্স অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে আউট করে অতিরঞ্জিত উদযাপনে মাতেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব। নাওয়াজকে ধাক্কা ও পরে তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায় সাকিবকে।

এমন কাণ্ডের পর শাস্তি পাবেন সাকিব; সেটা একরকম নিশ্চিতই ছিল। হয়েছেও তাই। শাস্তি হিসেবে ম্যাচের ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে সাকিবকে। ঘটনাটি ম্যাচের ১৭ তম ওভারের। আগ্রাসী ব্যাট করতে থাকা পাকিস্তানি ব্যাটার নওয়াজকে আউট করেন তিনি। এরপরে তার কাঁধের সাথে ধাক্কা দেন। এরপর নওয়াজও রেগে যান। পরে দু’জনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি সামাল দিতে অন্য খেলোয়াড় ও আম্পায়ারকে এগিয়ে এসে দু’জনের দ্বন্দ্ব থামাতে হয়।

ম্যাচ রেফারি এহসানুল হক আজ সোমবার সাকিবকে আচরণবিধির লেভেল ২ লঙ্ঘনের দায়ে শাস্তি দিয়েছেন। শাস্তি হিসেবে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে, যা কার্যকর থাকবে আগামী ২৪ মাস। আর এই সময়ে চারটি ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সাকিব।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানি ক্রিকেটারকে ধাক্কা দিয়ে বড় শাস্তি পেলেন সাকিব

B
BN DESK | 13 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার