Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানের ইফতিখার বিপিএলে রাজশাহীর সহকারী কোচ

BN DESK
03 September 2026, 09:02 PM পড়তে ১ মিনিট
পাকিস্তানের ইফতিখার বিপিএলে রাজশাহীর সহকারী কোচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে নতুন দল দুর্বার রাজশাহী। তরুণদের প্রধান্য দিয়ে গড়া স্কোয়াড বানিয়ে অনেক দূর পাড়ি দেওয়া স্বপ্ন দেখছে তারা। ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে এবার সহকারী কোচ হিসেবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাও ইফতিখার আনজুমকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কাজ করার অভিজ্ঞতা আছে ইফতিখারের। গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে কামরান আকমল ও সালমান বাটের সঙ্গে তাকেও নিয়োগ দিয়েছিল পিসিবি।

তাছাড়া পিসিবিতে নির্বাচক হিসেবে কাজ করেছেন ইফতিখার। শহীদ আফ্রিদির অন্তবর্তীকালিন নির্বাচক প্যানেলে আব্দুল রাজ্জাকের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারও।

পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬২টি ওয়ানডে ২টি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিলেন তিনি। বল হাতে নিয়েছিলেন ৭৮টি উইকেট। ক্রিকেট ক্যারিয়ার শেষে পিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এবারের বিপিএলের পর্দা উঠছে আগামী ৩০ ডিসেম্বর। প্রথম দিনই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা।
 
এরই মধ্যে বিপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলটি। শুক্রবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দলটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানের ইফতিখার বিপিএলে রাজশাহীর সহকারী কোচ

B
BN DESK | 28 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার