Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন আফ্রিদি

BN DESK
14 May 2026, 04:25 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কপাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদান করা হয়েছে। ক্রিকেটে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

বুধবার (১৩ মে) ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আফ্রিদির হাতে এই পুরস্কার তুলে দেন।

পাকিস্তান ক্রিকেটে অবদানের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে নেতৃত্ব দেওয়ার বিষয়টিও মূল্যায়ন করা হয়েছে এই সম্মাননায়।

বিশেষভাবে স্মরণ করা হয় ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির অনন্য ভূমিকা। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে তিনি বল হাতে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ বলে অপরাজিত ৫৪ রান করে পাকিস্তানকে শিরোপা জিতিয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদির ক্যারিয়ারও ছিল বর্ণাঢ্য। ওয়ানডেতে ৩৯৮ ম্যাচে তিনি ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট শিকার করেন। এছাড়া ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ১৪১৬ রান ও ৯৮ উইকেট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন আফ্রিদি

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার