Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক নোমান আলীর 

BN DESK
03 September 2026, 10:59 PM পড়তে ১ মিনিট
পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক নোমান আলীর 

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালেই ইতিহাসে নাম লিখিয়েছেন নোমান আলী। টেস্টে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি। 

মুলতান টেস্টে তার হ্যাটট্রিকে পুরোপুরি খেই হারায় সফরকারীদের ইনিংস। নোমান প্রথম সেশনে জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাখ ও কেভিন সিনক্লেয়ারের উইকেট নিলে ৪৪ রান ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

নোমান আলী টেস্টে ষষ্ঠ পাকিস্তানি বোলার হিসেবে হ্যাটট্রিকের নজির গড়েছেন। পার্থক্যটা হচ্ছে তার আগের সবাই ছিলেন পেস বোলার। সর্বশেষ ২০২০ সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ। পাকিস্তানের হয়ে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ওয়াসিম আকরাম। ১৯৯৯ সালে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে কীর্তিটি গড়েছিলেন তিনি।

পাকিস্তানের মাটিতে নোমান আলী ছাড়া আগে দু’জন স্পিনার হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন। ১৯৭৬ সালে লাহোরে প্রথম হ্যাটট্রিক করেছিলেন নিউজিল্যান্ডের অফস্পিনার পিটার প্যাথেরিক। তারপর ২০০৩ সালে পেশাওয়ারে বাংলাদেশের লেগ স্পিনার অলক কাপালি করেন দ্বিতীয়টি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক নোমান আলীর 

B
BN DESK | 25 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার