Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে সৌরভ

BN DESK
10 October 2025, 10:22 PM পড়তে ১ মিনিট
পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে সৌরভ

স্পোর্টস ডেস্ক : মহাদেশীয় ও বৈশ্বিক টুর্নামেন্টে ঠিকই একে-অপরের সঙ্গে খেললেও রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগের বেশি সময় দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। 

সম্প্রতি পেহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। তখন ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটার, এমনকি দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও বলা হয়, দ্বিপক্ষীয় সিরিজ তো নয়ই; তারা এসিসি ও আইসিসির টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে আর কখনো খেলবে না। কিন্তু আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, বিসিসিআই রাজি হয়ে ঠিক করেনি। তবে পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার ও সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। 

পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা করেছেন সৌরভ। কিন্তু তার মতে, খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে সৌরভ বলেন, ‘খেলাধুলা এগিয়ে চলুক। পেহেলগামে যা হয়েছে তা ঠিক হয়নি। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয়। কিন্তু সে কারণে খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। অতীতেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। কিন্তু পাশাপাশি খেলাও চলুক।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে সৌরভ

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার