Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানের ১৮ সদস্যের দলে বড় চমক

BN DESK
03 September 2026, 09:20 PM পড়তে ১ মিনিট
পাকিস্তানের ১৮ সদস্যের দলে বড় চমক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে বরাবরের মতোই এবারেও বেশ চমক জাগানিয়া স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের ঘোষিত ১৮ সদস্যের দলে জায়গা মিলেছে ফখর জামানের। আরেক চমকের নাম ইমাম উল হক। ফখর জামানের মতোই বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলে ইমাম ছিলেন উপেক্ষিত। ফখর জামানের উপেক্ষিত থাকার কারণ ছিল বোর্ডের সমালোচনা করা। আর ইমাম উল হক বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে। কিন্তু এই দুই ক্রিকেটারকেই পিসিবি ফিরিয়ে এনেছে অভিজ্ঞতার বিবেচনায়। বিশেষত ফখর জামান ছিলেন সবশেষ ২০১৭ আসরের ম্যান অব দ্য ফাইনাল। তাকে ফিরিয়ে আনার দাবিও ছিল অনেকেরই।

নজর ছিল আরও একজনের দিকে। তিনি ইনফর্ম ব্যাটার সাইম আইয়ুব। পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে দারুণ সময় পার করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোট পেয়েছেন তিনি। জানা গিয়েছে, আপাতত ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে জায়গা হয়নি তার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক যথারীতি মোহাম্মদ রিজওয়ান। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুফিয়ান মুকিম, কামরান গুলাম, ইরফান খান নিয়াজির মতো নতুনদেরও রাখা হয়েছে দলে। পেস বোলিং বিভাগটা বরাবরের মতোই শক্তিশালী পাকিস্তানের জন্য। শাহিন, নাসিম এবং হারিসের দুর্দান্ত ত্রয়ী আক্রমণের বাইরে আছেন মোহাম্মদ হাসনাইন এবং আব্বাস আফ্রিদির মতো পরিক্ষীত মুখ। 

এদিকে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এখনই ১৫ সদস্যের চূড়ান্ত দল আইসিসি’র কাছে প্রেরণ করেনি পিসিবি। ১৮ জনের সংক্ষিপ্ত এই দলটাই তারা জমা দিয়েছে আইসিসি’র কাছে। চূড়ান্ত দল ঘোষণার সময়ে ১৫ জনে নামিয়ে আনা হবে স্কোয়াড। 
পাকিস্তানের প্রাথমিক দল

 মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, ইমাম উল হক, ফখর জামান, হাসিব উল্লাহ, আব্বাস আফ্রিদি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানের ১৮ সদস্যের দলে বড় চমক

B
BN DESK | 13 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার