Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানে বড় জয় বাংলাদেশের

BN DESK
03 September 2026, 08:30 PM পড়তে ১ মিনিট
পাকিস্তানে বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপের বাছাইপর্ব খেলতে পাকিস্তানে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বের মূল পর্বের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন নিগার সুলতানা জ্যোতিরা। ওই ম্যাচে ১৬৭ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দল শুরুতে ব্যাট করে ২ বল থাকতে ২৭৬ রান তোলে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭০ রানের ইনিংস খেলেন। ওপেনার ফারজানা হক ৫০ রান করে রিটায়ার্ড আউট হন। জান্নাতুল ফেরদৌস ৪৬ রানের হার না মানা ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে ৩৯.১ ওভারে ১০৯ রানে অলআউট হয় পাকিস্তান ‘এ’ দল। দলটির হয়ে দুয়া মাজিদ ৩২, উম্মে হানি ২৬ রান করেন। বাংলাদেশ নারী দলের রাবেয়া ৭ রানে ২টি ও মারুফা ৮ রানে ২ উইকেট নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানে বড় জয় বাংলাদেশের

B
BN DESK | 08 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার