Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাচারকারীর জুতার ভেতরে মিলল ৮৭ লাখ টাকার স্বর্ণের বার

BN DESK
10 October 2025, 06:45 AM পড়তে ১ মিনিট
পাচারকারীর জুতার ভেতরে মিলল ৮৭ লাখ টাকার স্বর্ণের বার

যশোরে জুতার সোলের ভেতর অভিনব কায়দায় লুকানো প্রায় ৮৬ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ৫টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ  বুধবার (২৫ জুন) ভোরে শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পাচারকারীর নাম ময়নাল মোল্লা (৩৪)। তিনি ঢাকার মিরপুর এলাকার আজগর মোল্লার ছেলে।

৪৯ বিজিবি যশোরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ময়নাল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তার জুতার সোলের ভেতরে লুকানো ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম ওজনের ৫টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ৮৬ লাখ ৭৭ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নাল জানিয়েছে, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই সোনা নিয়ে সাতক্ষীরা সীমান্তে পৌঁছে দেওয়ার কথা ছিল। আটক ময়নালকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

পাচারকারীর জুতার ভেতরে মিলল ৮৭ লাখ টাকার স্বর্ণের বার

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার