Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 06:42 PM পড়তে ১ মিনিট
পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে মোঃ হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু পাশের ভাঙ্গুড়া উপজেলার বড় বিশাকোল গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে নানার বাড়ি চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে বেড়াতে এসেছিল। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নানা ওয়াজ উদ্দিন প্রামাণিকের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিশু হাসান নানার বাড়ির ঘরের ছাদে খেলা করার সময় বিদ্যুতের তার স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে ছাদ থেকে নামিয়ে আনেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার