Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জলাবন্দি

BN DESK
10 October 2025, 08:25 PM পড়তে ১ মিনিট
পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জলাবন্দি

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় একটু বৃষ্টি নামলেই পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে চরম চলাবদ্ধতা সৃষ্টি হয়। এসময় বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাসকারী ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মচারীদের পানিবন্দি জীবনযাপন করতে হয়।

জানা যায়, প্রায় এক যুগ আগে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরসহ আশপাশের পানি নিষ্কাশনের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীরের পূর্বপাশ দিয়ে সুজানগর পৌরসভার অর্থায়নে একটি ড্রেন নির্মাণ করা হয়। দীর্ঘদিন ড্রেনটি সংস্কার না করায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। সেকারণে এখন আর ড্রেনটি দিয়ে পানি নিষ্কাশন হয় না। ফলে একটু বৃষ্টি হলেই উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. আক্কাছ আলী বলেন, সুজানগর পৌরসভার উদ্যোগে নির্মিত ওই ড্রেনটিই স্বাস্থ্য কমপ্লেক্সের পানি নিষ্কাশনের একমাত্র ভরসা। কিন্তু ড্রেনটি ভরাট হয়ে যাওয়ায় এখন আর পানি নিষ্কাশন হয় না। বরং ড্রেনের উপচে পড়া পানি স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে পড়ে জলাবদ্ধতার মাত্রা আরও বৃদ্ধি করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাসকারী কর্মচারী মো. আবুল বাসার বলেন, একটু বৃষ্টি হলেই কোয়ার্টারের চারপাশে হাঁটু পানি জমে যায়। এসময় পানি ভেঙে সীমাহীন দুর্ভোগ মাথায় করে অফিসে যেতে হয়। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় কোয়ার্টারে বসবাসকারী ১৩টি পরিবারের শিশু-কিশোর ছেলে-মেয়েরা।

এসময় ওই সকল শিশু-কিশোররা স্বাভাবিক চলাফেরার পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চরম দুর্ভোগের শিকার হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. অসীম খান বলেন, পানি নিষ্কাশন ড্রেনটি সংস্কারের ব্যাপারে পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চালাচ্ছি। পৌর কর্তৃপক্ষ ড্রেনটি সংস্কার করে দিলে হয়তো স্বাস্থ্য কমপ্লেক্সের জলাবদ্ধতা দূর হয়ে যাবে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জলাবন্দি

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার