Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিএসএল খেলতে সাকিব-মিরাজের সঙ্গে যোগ দিচ্ছেন রিশাদ

BN DESK
10 October 2025, 12:01 AM পড়তে ১ মিনিট
পিএসএল খেলতে সাকিব-মিরাজের সঙ্গে যোগ দিচ্ছেন রিশাদ

স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আবারও পাকিস্তানে পিএসএল খেলতে গেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স।লাহোরের প্রকাশিত একটি ভিডিওতে রিশাদ হোসেন বলেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আমি লাহোর কালান্দার্স পরিবারে ফিরে এসেছি। মাঠে দেখা হবে, ইনশাআল্লাহ আমরা একসঙ্গে শিরোপা জিতব।’

পিএসএলের এবারের আসরে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে লাহোর কালান্দার্স। আজ (২২ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় করাচি কিংসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে লাহোর। ওই ম্যাচে জয় পেলে তারা উঠবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেখানে তাদের খেলতে হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২৩ মে, লাহোরে। পরবর্তীতে ২৫ অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পিএসএলের ফাইনাল।

এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ৯ উইকেট নেন রিশাদ। করাচির বিপক্ষে দুই ম্যাচে তার শিকার ৪ উইকেট। এর মধ্যে প্রথম ম্যাচটিতে ৪ ওভারে ২৬ রানে নেওয়া ৩ উইকেট টুর্নামেন্টে তার সেরা বোলিং। রিশাদের সঙ্গে এই দলে রয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পিএসএল খেলতে সাকিব-মিরাজের সঙ্গে যোগ দিচ্ছেন রিশাদ

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার