Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিএসএল খেলার অনুমতি পেলেন লিটন-রিশাদ-নাহিদ

BN DESK
03 September 2026, 01:33 PM পড়তে ১ মিনিট
পিএসএল খেলার অনুমতি পেলেন লিটন-রিশাদ-নাহিদ

স্পোর্টস ডেস্ক : আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছিলেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এই তিন টাইগার ক্রিকেটারকে পিএসএলে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন লিটন ও রিশাদ। তবে আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ। বিসিবি’র একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএল’র দশম আসর। এর চার দিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আর এই সিরিজে একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যাবেন নাহিদ। তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন না। আসরে নিজেদের প্রথম পাঁচ ম্যাচ মিস করতে পারেন এই পেসার। তবে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পাচ্ছেন লিটন। তাই পিএসএল’র শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই এই উইকেটরক্ষক ব্যাটারের। তাছাড়া টেস্ট দলের ভাবানায় নেই রিশাদ। তাই এই লেগ স্পিনারও পিএসএল’র শুরু থেকেই খেলতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পিএসএল খেলার অনুমতি পেলেন লিটন-রিশাদ-নাহিদ

B
BN DESK | 27 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার