Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিএসএল ড্রাফটে মোস্তাফিজ

BN DESK
03 September 2026, 09:05 PM পড়তে ১ মিনিট
পিএসএল ড্রাফটে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমান এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নিজের নাম লিখিয়েছেন। 

মোস্তাফিজ এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। সর্বশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন তিনি। কিন্তু এবারের আইপিএল নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে টানেনি। পাকিস্তান সুপার লিগের আসন্ন মৌসুমটি আইপিএল’র সময়সূচির সঙ্গে মিল রেখে আয়োজন করা হবে। ফলে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের জন্য এটি একটি বড় সুযোগ। মুস্তাফিজের মতো অভিজ্ঞ এবং কার্যকরী বোলারের প্রতি পিএসএল’র দলগুলোর আগ্রহ থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পিএসএলে খেলার জন্য এনওসি পেলে, মোস্তাফিজের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করলে, তার প্রতি ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ আরও বাড়বে। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং এরপর পিএসএল মাঠে গড়াবে। মোস্তাফিজুর রহমানের পিএসএলে অংশগ্রহণ বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পিএসএল ড্রাফটে মোস্তাফিজ

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার